নির্বাচন প্রতিহত করার শক্তি পৃথিবীতে কারো নেই: প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন প্রতিহত করার শক্তি পৃথিবীতে কারো নেই: প্রেস সচিব
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



নির্বাচন প্রতিহত করার শক্তি পৃথিবীতে কারো নেই: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার মতো শক্তি পৃথিবীতে কারো নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা আইন হাতে তুলে নিলে কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি তুলে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে, এই সরকার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে।’

আওয়ামী লীগ প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনোভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই। একটি রাজনৈতিক দল আন্দোলন করলে তা হতে হবে শান্তিপূর্ণ। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল ১৫ বছর মানুষ চুপ ছিল, আবারও চুপ থাকবে এবং আবারও ১৫ বছর ক্ষমতা দখল করবে। সেই জন্যই তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।’

তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়ার সুযোগ নেই, তাহলে তিনি নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব।

এর আগে সকাল ৯টার দিকে তিনি ঢাকা থেকে শরীয়তপুরে এসে সার্কিট হাউসে পৌঁছান। পরে নড়িয়া উপজেলা পরিদর্শন, সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকসহ নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। বিকেলে তার ঢাকার উদ্দেশ্যে শরীয়তপুর ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪১   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মধুখালীর ১১টি বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল, শিক্ষার্থীদের সততা চর্চায় গুরুত্বারোপ
বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন
কথা কাটাকাটির জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
মধুখালী পেঁয়াজ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ