হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



হোমনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা ক্ষেত থেকে শান্ত দাস (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার কারাকান্দি–বাহেরখেলা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর এলাকার গ্রাম পুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে। তিনি ভাড়ায়চালিত অটোরিকশা চালাতেন।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা অরুণ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে ফেসবুকে দেখে জানতে পারেন শান্তর লাশ ভুট্টা ক্ষেতে পড়ে আছে। তার অটোরিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওসি মোরশেদুল আলম চৌধুরী আরও জানান, মরদেহ উদ্ধার করে হোমনা থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৯   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ