হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫



হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মেডিক্যাল থেকে বেরিয়ে আসার সময় জামায়াত আমির বলেন, তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাইযোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের।
এই জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার পেছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৬   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল
ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের মহাপরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর
রূপগঞ্জে বিএনপি নেতা নাসিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৫০
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত
অপহরণের ১০ দিন পর দস্যুদের জিম্মি থেকে ৬ জেলে উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ