জামায়াতে যোগদান করলেন সাবেক মন্ত্রী মেজর আক্তারুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াতে যোগদান করলেন সাবেক মন্ত্রী মেজর আক্তারুজ্জামান
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



জামায়াতে যোগদান করলেন সাবেক মন্ত্রী মেজর আক্তারুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জামায়াত আমীরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

উল্লেখ্য, মেজর আক্তারুজ্জামান মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০১   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ