নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা

প্রথম পাতা » খেলাধুলা » নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা

বোলাররা ব্যাটারদের কাজটা খুবই সহজ করে দিয়ে আসলেন! আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রেকর্ড ২৮৪ রান তাড়া করে জেতা বাংলাদেশ নেপালকে অলআউট করে দিল মাত্র ১৩০ রানে। জয়টা হাত দূরত্বেই তো হওয়ার কথা!

দুটি পরিবর্তন নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। দলে ঢুকেছিলেন ফরিদ হাসান, মো. সবুজ ও শাহরিয়া আল-আমিন। দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নেপালের ব্যাটিংয়ে ধসটা নামিয়েছেন শেষের দুজন। মো. সবুজের তোপে নেপালের স্কোরবোর্ড ৫৪/২ থেকে হয়ে যায় ৮৪/৬। এই ৪ উইকেটের ৩টিই নেন সবুজ।

৩ উইকেট নিতে ৭ ওভারে ২৭ রান খরচ করেন সবুজ। তার সতীর্থরাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নিয়েছেন ২টি করে উিইকেট। শাহরিয়ার খরচ করেছেন মাত্র ১০ রান।

নেপালের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র ৪ জন ব্যাটার। সর্বোচ্চ ৩০ রান করেছেন ৮ নম্বরে নামা অভিষেক তিওয়ারি। আশিষ লুহার ২৩, সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার করেন ১৪ রান। নেপাল অলআউট হয় ৩১.১ ওভারের মধ্যে।

এই ম্যাচে জিতলে সেমিফাইনালে উঠার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ, নেপাল তাদের আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই দুই দলেরই পয়েন্ট ২ করে। আফগানিস্তানের পয়েন্ট শূন্য।

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৭   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ