বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন মীর শাহে আলম
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন মীর শাহে আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছ থেকে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বগুড়া-২ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রিন সিগন্যাল পেয়েছিলেন মীর শাহে আলম। তবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এ আসনে প্রার্থী হতে চাওয়ায় বিএনপির পক্ষ থেকে এখনও চূড়ান্ত মনোনয়ন কাউকে দেয়া হয়নি।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, প্রাথমিক অবস্থায় মনোনয়ন ফরম সংগ্রহ করে রাখা হয়েছে। তবে দলীয় সিদ্ধান্তের ওপরে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারটি নির্ভর করবে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:১৩   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ