শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



শিল্প শ্রমিকদের ওপর প্রবাসী ফি বাতিল করলো সৌদি

শিল্প লাইসেন্সের অধীনে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত প্রবাসী ফি বাতিল করেছে সৌদি সরকার। কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের সুপারিশের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর সৌদি গেজেটের।

জাতীয় কারখানাগুলিকে ক্ষমতায়ন, তাদের স্থায়িত্ব এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকতা বৃদ্ধিতে ক্রাউন প্রিন্সের আগ্রহ এবং আগ্রহের কাঠামোর মধ্যে ব্যবসায়ী নেতৃত্বের কাছ থেকে শিল্পখাত যে সমর্থন এবং ক্ষমতায়ন লাভ করে তার ধারাবাহিকতা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে সৌদি শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের আর্থিক চাপ কমবে এবং শিল্প খাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি আরব জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উচ্চাভিলাষী পরিকল্পনা সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে কাজ করছে। এই পরিকল্পনায় শিল্প খাতকে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রবাসী ফি বাতিলের মাধ্যমে শিল্প খাতকে আরও শক্তিশালী করার কৌশলগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আল খোরায়েফ বলেন, শিল্প শ্রমিকদের জন্য প্রবাসী ফি বাতিলের মন্ত্রিপরিষদীয় সিদ্ধান্ত টেকসই শিল্প উন্নয়নের গতি আরও বাড়াবে। তিনি এই সিদ্ধান্তের জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের ফলে সৌদি আরবে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়বে এবং শিল্প খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন। বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৪   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা
গাজায় নিহতের সংখ্যার যথার্থতা স্বীকার ইসরায়েলি সেনাবাহিনীর
মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীর বিলাসবহুল গাড়ি জব্দ
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে নীরবতা পালন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ