ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৫৪ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।
১৬৭৫ - দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।
১৬৮৮ - রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।

১৮৮৯ - হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৮৯১ - কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
১৯৪১ - জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
১৯৪২ - ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।
১৯৫৭ - মস্কো ও লন্ডনের মধ্যে বিমান চলাচল শুরু।
১৯৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৯১ - মোটরগাড়ি নির্মাণশিল্পের পুরোধা জেনারেল মোটরস কোম্পানির একশটি কারখানা বন্ধ হয়ে গেলে আমেরিকায় ৭৪ হাজার শ্রমিক চাকরি হারান।
১৯৯৬ - চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

জন্ম

১৬৮৩ - স্পেনের রাজা পঞ্চম ফিলিপ।
১৮৫২ - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৮৭৩ - ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
১৮৭৫ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
১৯০২ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯০৪ - ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম।
১৯০৬ - সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।
১৯০৮ - প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়।
১৯১০ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
১৯৩৪ - প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।

মৃত্যু

১৭৩৭ - জেমস সোবিয়েস্কি, পোল্যান্ডের যুবরাজ।
১৮৬০ - লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল।
১৯১১ - মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
১৯১৮ - অজিতকুমার চক্রবর্তী, রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ রূপায়ণকারী, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব।
১৯১৮ - রাধাগোবিন্দ কর, ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক।
১৯২৭ - রামপ্রসাদ বিসমিল, মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
১৯২৭ - আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৮৪ - আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক।
১৯৮৭ - ড. খায়রুল বশর, গবেষক ও প্রাবন্ধিক।
২০২০ - পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলী মুনির আল জুনদি।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪০   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ