ফরিদপুরে হাত বাঁধা যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হাত বাঁধা যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



ফরিদপুরে হাত বাঁধা যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, সড়কের পাশে ওই জায়গায় স্থানীয়রা কচুর লতি তুলতে যান। সেখানে বিবস্ত্র অবস্থায় এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘ওই যুবতীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া উদ্ধারের সময় তার হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। ওই যুবতীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ সময়: ১৬:০৩:১১   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ