নির্বাচনে জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



নির্বাচনে জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে দুটি শর্তও উল্লেখ করেছেন তিনি।

শর্ত দুটি হলো—যেকোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষকে দমন করা যাবে না। সব ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। তবে দেশটির কাছে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে দেশে এসে ভোট দেওয়ারও অনুরোধ করেন।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৪   ২০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ মাওলানা ইমরান হোসাইন
সদরপুরে দুই সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ
শুভ জন্মদিন: বি.এম. ইশতিয়াক পৃথেল
সরিষাবাড়ীতে মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শ্রমিকদের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে: মাসুদুজ্জামান
সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালিউল্লাহ গ্রেপ্তার
আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ