রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে

প্রথম পাতা » অর্থনীতি » রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। গতকাল বৃহস্পতিবার গ্রস রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে উঠেছে। বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ উঠেছে ২৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে। এর আগে আকুর দায় পরিশোধের পর গত নভেম্বর মাসে যা ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমেছিল। রিজার্ভের এই শক্ত অবস্থান অর্থনীতিতে স্বস্তি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চলতি অর্থবছর বাজার থেকে ২৮৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত অর্থ পাচারে কড়াকড়ির কারণে হুন্ডিপ্রবণতা কমে যাওয়ায় এখন বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। চলতি অর্থবছরের শুরু থেকে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৫০৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৭ শতাংশ বেশি। প্রবাসী আয়ে গত অর্থবছর প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এভাবে রেমিট্যান্স বাড়ার ফলে দীর্ঘ দিন ধরে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। পরে রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে ধারাবাহিকভাবে কমছিল। সেখান থেকে এখন আবার বাড়ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৭   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ