নতুন বছরেই মুক্তি পাবে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বছরেই মুক্তি পাবে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



নতুন বছরেই মুক্তি পাবে একাত্তরের যুদ্ধের সিনেমা ‘ইক্কিস’

সদ্য প্রয়াত কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র অভিনীত শেষ সিনেমা ‘ইক্কিস’। সিনেমাটির মুক্তির তারিখ তিনবার পেছানো হয়েছে। অবশেষে চূড়ান্ত করা হয়েছে একাত্তরের যুদ্ধভিত্তিক সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ।

সর্বশেষ ‘ইক্কিস’ প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ছিল আগামী ২৫ ডিসেম্বর। কিন্তু তৃতীয়বারের মতো সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়। সিনেমাটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ তথ্য জানিয়েছেন ধর্মেন্দ্রর বন্ধু, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

এ প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন,

২৫ ডিসেম্বর ‘ইক্কিস’র মুক্তির কথা থাকলেও সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি।

কারণ হিসেবে এ মেগাস্টার জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কয়েকজন জ্যোতিষী জানিয়েছেন সিনেমাটি মুক্তির শুভ তারিখ পহেলা জানুয়ারি। তাই ওইদিনই ভারতজুড়ে মুক্তি পাবে এ সিনেমা।

শ্রীরাম রাঘবন পরিচালিত নতুন সিনেমাটি একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ভারতীয় সেনাকর্মকর্তা শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপাল।

বাংলাদেশের পক্ষে একাত্তরের ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধে অরুণ ক্ষেত্রপাল অসীম সাহসিকতার পরিচয় দেন। শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করার পর নিজের ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে যুদ্ধ চালিয়ে যান। মাত্র ২১ বছর বয়সে শহীদ হন।

সিনেমায় অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। আর অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০১   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ