আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় নৌপথ চ্যানেলের মার্কিং পয়েন্ট না দেখা যাওয়ায় রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে আরিচা কাজিরহাট নৌপথে বন্ধ ছিল ফেরি চলাচল। এতে মাঝ নদীতে আটকে ছিল শাহ আলী নামের একটি ফেরি। পরে রাত ৩টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসির কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান জানান, এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, আরিচা প্রান্ত থেকে ছেড়ে আসা শাহ আলী ফেরিটি গতরাত সাড়ে ১০টার দিকে কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বাতাসের জন্য কুয়াশা কিছুটা কাটলে খুবই ধীরগতিতে রাত সাড়ে ১২টার দিকে ওই ফেরিটি কোনোমতে কাজিরহাট ঘাটে পৌঁছে। তবে তখনও ফেরি চলাচল স্বাভাবিক করা যায়নি। রাত ৩টার দিকে কুয়াশা আরেকটু পরিষ্কার হলে ফেরি ছাড়া হয়। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৩২   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ