খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। দেশের এই ক্রান্তিকালে তাকে দেশ ও দেশের মানুষের জন্য ভীষণভাবে প্রয়োজন। তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. কে. শাহিনের সভাপতিত্বে এবং মো. রেজাউল ইসলাম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধান, যুবদল নেতা মিঠু, শাহিন আহম্মেদ, হারুন ও নাঈম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৭   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ