সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই তালিকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম থাকলেও তিনি সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করেছেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে এ ঘোষণা দেন নুরুল হক নুর।

এ সময় তিনি বলেন, `যেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় জনসম্মুখে নিজ কার্যালয়ের সামনে হামলা চালিয়েছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি গ্রহণ করবো না।‘

নুর বলেন, `একজন বা কয়েকজন ব্যক্তিকে গানম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা যায় না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।‘

তিনি আরও বলেন, `আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে এবং নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন না।‘

চলতি বছরের ২৯ আগস্ট পুলিশ ও সেনাবাহিনীর পোশাক পরিহিত কিছু দুর্বৃত্ত জনসম্মুখে হামলা চালায় উল্লেখ করে নুরুল হক নুর বলেন, `এই হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য ৩০ কার্যদিবসের মধ্যে বিচার বিভাগীয় কমিটি গঠন করে ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হলেও এখন পর্যন্ত হামলায় জড়িতদের চিহ্নিত কিংবা বিচারের আওতায় আনা হয়নি।‘

এতে অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, `এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। হামলার বিচার না হওয়ায় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের আমি দায়ী করবো।‘

গানম্যান প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নুরুল হক নুর বলেন, `আমার ওপর ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তার সম্পূর্ণ দায় বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে।‘

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৭   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ