সেই দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেই দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



সেই দিপু দাসের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হামলায় নিহত দিপু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের দিপু দাসের বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি দিপু দাসের স্ত্রী মেঘনা রানীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে দিপুর পরিবারের কাছে নগদ ২৫ হাজার টাকা, শীত বস্ত্র, শুকনা খাবার ও একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
পাশাপাশি দীপুর স্ত্রীকে চাকরির প্রদানের ঘোষণাও দেন জেলা প্রশাসক।

এদিকে দিপুর পরিবারের নিরাপত্তায় ওই বাড়িতে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, ‘নিহতের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে গিয়েছিলাম। সহযোগিতাসহ সব সময় তাদের পাশে থাকার কথা জানিয়েছি।

এ সময় তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মকর্তাগণ দিপুর পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল দিপু। তাকে এভাবে মারা হবে কোনো দিন ভাবতেও পারিনি।
আমার ছেলের কি দোষ ছিল বলেন? ধর্ম নিয়ে কটূক্তি করলে দেশে তো আইন ছিল। সেই আইনে তো বিচার হতো। আমরা গরীব তাই ছেলের জীবন রক্ষা করতে পারিনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

নিহতের স্ত্রী মেঘনা রানী বলেন, ‘আমার একমাত্র সন্তান বাবাহারা হয়েছে।
অভাবের সংসারে কোথায় গিয়ে দাঁড়াব, ভেবে পাচ্ছি না। হত্যার যেন বিচার হয় রাষ্ট্রের কাছে এটাই চাওয়া।’

এদিকে, এখনো থামেনি শোকের মাতম। প্রতিদিনই বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আর্থিক সহায়তাসহ দেওয়া হচ্ছে নানা আশ্বাস। উপার্জনক্ষম সদস্য হারানোর বেদনায় পুরো পরিবার যেন শোকে কাতর।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪১   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ