নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে মেঘনা তেল ডিপোতে চালানবিহীন তেল আটক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপোতে চালান ছাড়াই তেল অপসারণের ঘটনায় তেল আটক করেছেন স্থানীয় শ্রমিকরা। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ডিপো থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ডিজেল সমেত ১৫ ড্রাম তেলবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হয়।

ডিপোর ট্যাংকলরি শ্রমিকদের দাবি, রাব্বী ট্রেডার্সের নামে চালানবিহীন এই তেল ডিপো থেকে বের করার চেষ্টা চলছিল। তারা জানান, দীর্ঘদিন ধরে ডিপোতে নিয়মিতভাবে তেল চুরি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও সহকারী ম্যানেজার অপারেশন মাসুদ হাসানের দায়িত্বভার গ্রহণের পর থেকেই এসব অনিয়ম বাড়তে শুরু করেছে বলে শ্রমিকরা অভিযোগ করেন। তাদের অপসারণ দাবি করে তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে গোদনাইল মেঘনা ডিপোতে এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল। চলতি বছরে তদন্তের পর ডিপো ম্যানেজার মোশারফকে বদলি করা হয়।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চালান ছাড়া কোনো গাড়িকে লোডিং পয়েন্টে প্রবেশ বা লোড করতে নিষেধ করে নির্দেশনা দিয়েছিলেন।

ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভবিষ্যতে কোনো চালান ছাড়া যানবাহন ডিপো থেকে বের হতে দেওয়া হবে না এবং এ বিষয়ে সতর্কতা জোরদার করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, প্রথমে চালান ছাড়াই গাড়িটি বের হয়ে গিয়েছিল। স্থানীয়রা গাড়িটিকে আটক করলে পরে ভেতর থেকে চালান নিয়ে আসে।
সরকারি ডিপোতে এ ধরনের অনিয়ম রোধে আরও সতর্কতা প্রয়োজন। পরবর্তীতে অনুরূপ কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৫   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ