নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জেলার বিভিন্ন থানা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় রাকিবুল হাসান মিল্টন (৩৮) ফতুল্লা মডেল থানায় মো. রুহুল আমিন (৫৩), হাজী বজলুর রহমান রিপন ও ইমতিয়াজ রহমান রাফি সিদ্ধিরগঞ্জ থানায় মো. ফজলুল হক (৭৩) বন্দর থানায় মো. দেলোয়ার হোসেন (৫৫) রূপগঞ্জ থানায় আব্দুল হাই (৪৭) আড়াইহাজার থানায় মো. জাহাঙ্গীর হোসেন (৩৮) ও মো. রাশেদুজ্জামান (৪৮)।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, আজকে জেলার সাতটি থানা এলাকায় চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সাতটি স্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এসব চেকপোস্টে মোট ৮১টি যানবাহন ও ২৩৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশি কার্যক্রমের ফলে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া দুইটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৭   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ