বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রায়পুরা থানার একটি মামলায় মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৮   ৫৬ বার পঠিত