রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল

নিয়মিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। একে একে প্রথম সাত পেনাল্টি শুটআউটে সফল হয় দুদলই। অষ্টম স্পটকিকেও সফল হয় আর্সেনাল। তবে এবারও ক্রিস্টাল প্যালেসের জাল অক্ষত রাখতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। তাতে কারাবো কাপের সেমিফাইনাল নিশ্চিত করে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। ১-১ সমতায় নিয়মিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা।

ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। যদিও আগের ম্যাচে একাদশে আট পরিবর্তন এনেছিলেন কোচ মিকেল আর্তেতা। কেবল এভারটন ম্যাচে খেলা তিন ডিফেন্ডার ছিলেন প্রথম একাদশে। তবে গানারদের একের পর এক শট রুখে দিয়ে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের জাল অক্ষত রাখেন আর্জেন্টাইন গোলরক্ষক বেনিতেজ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়াতে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও ডেকলাইন রাইসদের নামান আর্তেতা। তারাও দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারছিলেন না। তবে ক্রিস্টালের ডিফেন্ডার ম্যাসেন্স লাক্রয়ের ভুলে ৮০তম মিনিটে লিড পেয়ে যায় আর্সেনাল। আত্মঘাতী সে গোলের কল্যাণে জয় প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল স্বাগতিকদের। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে ক্রিস্টালের আশা বাঁচিয়ে রাখেন মার্ক গুয়েহি। এর টাইব্রেকারে সে রুদ্ধশ্বাস লড়াই। একে একে ১৫টি শট রুখতে ব্যর্থ হন দুদলের গোলরক্ষকরা। তবে বেনিতেজ আর্সেনালের অষ্টম স্পটকিক রুখতে ব্যর্থ হলেও, সফল হন কেপা আরিজাবালাগা। ক্রিস্টালের হয়ে অষ্টম শট নিতে আসা লাক্রয়ের শট ঠেকিয়ে জয় উপহার দেন আর্সেনালকে। তাতে শেষ চারের টিকিট পেয়ে যায় গানাররা।

কারাবো কাপের সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। ফাইনাল নিশ্চিতের মিশনে আগামী ১৪ জানুয়ারি প্রথম লেগে আর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে লড়বে দুদল।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৮   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ