জামালপুরে কুরিয়ার সার্ভিসের ভ্যানে মিলল ২৫ লাখ টাকার ভারতীয় কাপড়, বিজিবির অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে কুরিয়ার সার্ভিসের ভ্যানে মিলল ২৫ লাখ টাকার ভারতীয় কাপড়, বিজিবির অভিযান
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



জামালপুরে কুরিয়ার সার্ভিসের ভ্যানে মিলল ২৫ লাখ টাকার ভারতীয় কাপড়, বিজিবির অভিযান

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা এলাকায় রৌমারী-বকশীগঞ্জ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্র জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যানে করে কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড়ের বস্তা শেরপুরে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদ পায় ৩৫ বিজিবির ঝাউডাঙ্গা বিওপি। সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী ঝাউডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।

​অভিযানকালে কুরিয়ার সার্ভিসের ওই গাড়িটি ঝাউডাঙ্গা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটি থেকে ৪৭ বান্ডিল অবৈধ ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়।
​জব্দকৃত ৪৭টি রোলে ৫ হাজার ১৩১ মিটার থান কাপড় ছিল। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

​জামালপুর ৩৫ বিজিবির ঝাউডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাপড় জব্দের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:১৮:২৭   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ