পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩

প্রথম পাতা » খুলনা » পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তাদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এলাকায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদীর খনন করা মাটি অবৈধভাবে লুটের অভিযোগে গতকাল বুধবার কিসমত আলীকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে কিসমতের স্বজন ও সহযোগীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও সিপাহী মেহেদী হাসান আহত হন।

আরো বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়।
মামলার পর পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম) এর নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:২৭   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ
জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, গ্রেফতার ১
‘বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের তাৎক্ষণিক দাম কমিয়েছে সরকার’
চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ