উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি : তারেক রহমান
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি : তারেক রহমান

বর্ণবাদবিরোধী আমেরিকান নেতা মার্টিন লুথার কিংয়ের বক্তব্য উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব আওয়ার কান্ট্রি। ইনশাআল্লাহ, আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কুড়িলের ৩০০ ফিট সড়কে দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন।
তিনি বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। আমি আপনাদের সবার সামনে দাড়িয়ে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান। ফর দ্য পিপল অব মাই আওয়ার কান্ট্রি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এটি আমরা বাস্তবায়ন করব।

তিনি বলেন, ‘আমাদের দেশের প্রত্যেকটি মানুষের সহযোগিতা লাগবে। এ জন্য আপনারা পাশে থাকবেন। সেটা হলেই কেবল আমরা সেই ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হবো।’

তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষ যদি আমাদের পাশে থাকে, আল্লাহর রহমত যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

জনগণের প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখানে যারা আছেন, যারা নেই তাদের সবাই মিলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে কোনো উসকানির মুখে ধৈর্যধারণ করতে হবে।

দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে।

সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:২৯   ২১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক
সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান বক্তা ভারতের ক্বারী ইয়াসিন আলী
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ