মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

শীতের তীব্রতায় মধ্যরাতে নগরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১টার দিকে নগরের কেন্দ্রীয় রেলস্টেশন ও লঞ্চ টার্মিনাল এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় অসহায় ও দুস্থ মানুষদের খুঁজে খুঁজে শীতবস্ত্র দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শীতের কষ্ট তারাই সবচেয়ে ভালো বোঝে, যাদের কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল তুলে দিতে পারা আমাদের জন্য আনন্দের। সমাজসেবায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৬   ২২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ