বন্দরে তুচ্ছ ঘটনায় হামলা, একই পরিবারের ৪ জন আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে তুচ্ছ ঘটনায় হামলা, একই পরিবারের ৪ জন আহত
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



বন্দরে তুচ্ছ ঘটনায় হামলা, একই পরিবারের ৪ জন আহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকসেবীদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। হামলার সময় আহত এক গৃহবধূর কাছ থেকে এক জোড়া কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন রুবি বেগম (৪২), তাঁর স্বামী নূর ইসলাম (৪৬) এবং তাঁদের দুই মেয়ে নূর নাহার (২০) ও লাবনী (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত গৃহবধূ রুবি বেগম বাদী হয়ে একই দিন দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মাদকসেবী মামুন ও খোকনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মামুন ও খোকন এলাকায় চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। বাদী ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা বাদীর ঘরে অনাধিকারভাবে প্রবেশ করে বড় মেয়ে নূর নাহারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এতে বাধা দিলে নূর নাহারকে মারধর করে নীলাফুলা জখম করা হয়।

মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে বাদীর ছোট মেয়ে লাবনী ও স্বামী নূর ইসলামকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করে আহত করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা রুবি বেগমের জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে এবং তাঁর কান থেকে আনুমানিক ৮ আনা ওজনের একটি জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। হামলায় রুবি বেগমের মুখম-লেও রক্তাক্ত জখম হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে বন্দর থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০৫   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ