জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে আরেকটি গর্বের মুহূর্ত। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ১৪তম জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে ১৫ সদস্যের নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং টিম।

বাংলাদেশ কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগের সেরা খেলোয়াড়রা অংশ নেবে। নারায়ণগঞ্জ কিকবক্সিং টিমের সদস্যরা বিভিন্ন ওজন শ্রেণিতে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন।

দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ ও শৃঙ্খলা অনুসরণ করে জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণে খেলোয়াড়রা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

টিমের কোচ ও কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, নারায়ণগঞ্জের খেলোয়াড়রা ভালো ফলাফল অর্জন করে জেলার ক্রীড়াঙ্গনে সম্মান অক্ষুণ্ণ রাখবে।

নারায়ণগঞ্জ জেলা কিকবক্সিং অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন- রাকিবুল ইসলাম ইফতি, তানজিম আহমেদ আলভী, শাওন ঢালী, সাইফ হৃদয় ইমন, মো. ইলিয়াস খান, মো. ইফাদ খান, সুরেন চাকমা, নুসরাত জাইমা, সামিয়া জাহান রোজ, ইরফান ইমতিয়াজ, ইসরাত জাহান, আফরিন ইসলাম, জাহিন লাবিবা, মো. নিবীড় হোসেন, ফারহান খান।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ