ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না: নজরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না: নজরুল ইসলাম
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না: নজরুল ইসলাম

ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না বলেই দলে ভাঙন দেখা দিয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন।

প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ঘোষিত আদর্শ অনুযায়ী জোট করার অধিকার সব দলের রয়েছে। তবে জামায়াতের সঙ্গে জোট করায় দলের কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন।

তিনি জানান, বৈঠকে মনোনয়ন ফরমে সন্তানদের সম্পদের তথ্য চাওয়ায় কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। কমিশনও তাদের উদ্বেগ বুঝতে পেরে, বিষয়টি স্পষ্ট করতে ব্যবস্থা নিবেন।

নজরুল ইসলাম জানান, এআই ব্যবহার করে কেউ যেনো তথ্যের অপব্যবহার না করতে পারে তা নিয়েও বিএনপি আবেদন জানিয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই, আচরণ বিধির বিষয়টি ইসির সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৪   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি
কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ