রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৭
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৭

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ সাতজন মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০৪ পিস ইয়াবা বড়ি ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি ডিগ্রি কলেজ মাঠ এলাকায় মাদক লেনদেন হতে যাচ্ছে এমন খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকদের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে রবিন শেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সর্বানদিয়া গ্রামের ইমামুল শেখ (৩৮), আমোরদী গ্রামের হাসেম শেখের ছেলে রেজাউল শেখ (৩২), তার ছোট ভাই তরিকুল শেখ (১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদি গ্রামের শফিউল আলম (৪৪) এবং কোতোয়ালি থানার চতর গ্রামের মো. জাহিদ শেখের ছেলে মিলন শেখ (২৭)।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ৩৪।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে সাতজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আটক আসামিদের আজ ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

সেনা ক্যাম্প জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধ দমনে স্থানীয় সেনা ক্যাম্পগুলোকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:২৬   ৫৫ বার পঠিত