পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ

জেলার কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে রাসপূজা ও রাস উৎসবের উদ্বোধন করেছেন পটুয়ালী-৪ (কলাপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

গতকাল সোমবার রাত ১০টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে এ উৎসবের উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোশাররফ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুসহ বিভিন্ন হিন্দু ও মুসলিম নেতার বক্তব্য উদ্ধৃত করে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

এরআগে তিনি রাসপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩১   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ