সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবী এলাকার একটি সরু মিনি ব্রিজ কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি এতটাই ছোট ও সরু যে, কোনো রকমে একটি ভ্যান চলাচল করতে পারে; কিন্তু অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের মতো জরুরি যানবাহন চলাচলের উপযোগী নয়। এর ফলে পাখাডুবী, কলার ছড়া, গাবলি, চরনান্দিনা, চরহরিপুর ও গাবতলী বাজারের বাসিন্দাদের যাতায়াত, চিকিৎসা ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

​সোমবার (২৩ নভেম্বর) রাতে ভাটারা ইউনিয়নের হরিপুর গাবতলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এই দুর্ভোগের চিত্র আবারও স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও সরু ব্রিজের কারণে তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে। এ ঘটনায় আগুনে পুড়ে যায় তিনটি দোকান ও একটি মোটরসাইকেল। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, ফায়ার সার্ভিসের গাড়ি নির্বিঘ্নে পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব হতো।

​এলাকাবাসীর উদ্বেগ জানিয়ে বলেন, আজ বাজারে তিনটি দোকান পুড়েছে, ভবিষ্যতে কোনো বসতবাড়িতে অগ্নিকাণ্ড ঘটলে কিংবা কোনো মুমূর্ষু রোগী বা প্রসূতি মাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে না পারলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাঁদের মতে, এটি কেবল একটি ব্রিজের সংকট নয়; বরং কয়েকটি গ্রামের মানুষের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপদ যোগাযোগের অধিকারের প্রশ্ন।

​এই পরিস্থিতিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাখাডুবীর বর্তমান ব্রিজটি দ্রুত পরিদর্শন করে একটি প্রশস্ত ও টেকসই নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি নতুন ব্রিজ নির্মাণের আগ পর্যন্ত জরুরি যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।

ভাটারা ইউনিয়নের বাসিন্দা, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রবাসীদের প্রতি দলমত নির্বিশেষে এই ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন ​এলাকার সচেতন মহল।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৬   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল
সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ