আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



আসুন, দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি : তারেক রহমান

দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

বিকেল সাড়ে ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।
দলীয় কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে সেখানে নেতাকর্মীরা ভিড় করেছেন।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:২০   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয়নি : নাহিদ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
সোনারগাঁয়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকাসহ ৫ সিটিতে এনসিপির প্রার্থী যারা
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১২ মাদক কারবারি গ্রেপ্তার
ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
জামালপুরে ধর্ষণের ভয়াবহ চিত্র, শিশু ও নারীসহ একদিনে হাসপাতালে ভর্তি ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ