ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভোটারদের মধ্যে ইতিবাচক আগ্রহ দেখছি : ইইউ প্রধান পর্যবেক্ষক

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, আজ দুপুর পর্যন্ত আমরা বাংলাদেশের নাগরিকদের মধ্যে নির্বাচন নিয়ে ইতিবাচক আগ্রহ দেখেছি। তিনি বলেন, আমরা চাই বিকেল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকুক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শনের পর এ কথা বলেন ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান।

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে ইভার্স ইজাবস বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি।
সারা দেশে মোতায়েন করা পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন, তথ্য পাচ্ছি। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। তারা কেবল ভোট পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা ভোটে অংশগ্রহণে উৎসাহী এবং আশা করছেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য।
১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করব, যেখানে দেখানো হবে এই নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটাই ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:০৯   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ