বেগম খালেদা জিয়ার স্মরনে রেলপথ মন্ত্রণালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম খালেদা জিয়ার স্মরনে রেলপথ মন্ত্রণালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



বেগম খালেদা জিয়ার স্মরনে রেলপথ মন্ত্রণালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রেল ভবনে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) রেল ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নং ৯৩০) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন, তাঁর আপোসহীন নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি দেশে গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকা তুলে ধরেন।

আলোচনাসভা শেষে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫০:২৪   ১৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ