জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির

জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। জাতির বিভক্তি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘কোনো বিভক্ত জাতি কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়— সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডা. শফিকুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই মিলিতভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৮   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ