সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) উপজেলার ভাটারা বাজার জয়নগর রোড় রেল ক্রসিং সংলগ্ন এ আর খান উচ্চ বিদ্যালয় এলাকায় এই কর্মসূচী পালিত হয়। সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ জামান জুয়েল এবং ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন, সরিষাবাড়ী উপজেলা বিএনপি সহ-সভাপতি, শেখ জামান জুয়েল, উপজেলা বিএনপি সদস্য শাহজাহান আকন্দ, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, ভাটারা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মনির ইসলাম মুকুল, ভাটারা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহ আলম, ভাটারা ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জিয়াউল ইসলাম আজিজ, উপজেলা কৃষক দলের সদস্য মোবারক হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ ও ভাটারা ইউনিয়ন কৃষক দলের সদস্য তারা মিয়া টিক্কা প্রমুখ ।

এছাড়াও উক্ত আয়োজনে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৭   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার,সরকারের কোটি টাকা রাজস্ব ফাঁকি
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ কিশোর ইমরান, শেষ সন্ধানের আশায় কাঁদছেন বাবা-মা
শিক্ষার মানোন্নয়ন ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বোয়ালমারী-সালথা সীমান্তে ফের উত্তেজনা: প্রশাসনের বৈঠকের পরদিনই ২ যুবককে কুপিয়ে জখম
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা, জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে আলফাডাঙ্গায় বিশেষ উদ্যোগ, অর্থায়নে শিক্ষা কর্মকর্তা
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ