ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ ৪ জানুয়ারি ২০২৬, রোববার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
৪৬ খ্রিষ্টপূর্বাব্দ: টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধে জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
৮৭১: রিডিং-এর যুদ্ধে ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
১৪৯৩: ক্রিস্টোফার কলম্বাস নব-আবিষ্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।
১৬৪২: ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লসের মাধ্যমে সংসদ আক্রমণ।
১৭৬২: ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৭৭: আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৮৪৭: স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
১৮৬১: মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭: বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেন।
১৮৮৫: প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬: কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রচণ্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯২৭: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
১৯৩৪: ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৪৭: দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
১৯৪৮: পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮: সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫১: কোরিয়ার যুদ্ধে চীন ও উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
১৯৬০: নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
১৯৭১: জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৭২: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক গোড়াপত্তন।
১৯৯০: বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু।
১৯৯৯: ইউরোপীয় ইউনিয়নের পুঁজিবাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আবির্ভাব ঘটে।
২০০৪: মঙ্গলগ্রহে নাসার পাঠানো স্পিরিটের অবতরণ।
২০১০: কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।

জন্ম
১০৭৭: চীনের সম্রাট ঝেজংয়ের।
১৬৪৩: আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক।(মৃ. ৩১/০৩/১৭২৭)
১৭৮৫: ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
১৮০৯: অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহণ করেন।(মৃ. ০৬/০১/১৮৫২)
১৮১৩: শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।(মৃ. ২২/০১/১৮৯৭)
১৯৪০: কাও শিংচিয়েন, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক।
১৯৫০: খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।
১৯৬৫: গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড়।
১৯৬৬: ফাহমিদা নবী, বাংলাদেশি সংগীতশিল্পী।

মৃত্যু
১২৪৮: পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর।
১৯৩১: রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।
১৯৪১: নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক অঁরি বেগসঁ।
১৯৬০: অ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।
১৯৬১: এর‌উইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।
১৯৬৫: কবি ও সমালোচক টি এস এলিয়ট।
১৯৮৩: প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাগর সেন।
১৯৯৪: রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।
১৯৯৭: আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশি কথাসাহিত্যিক।

বাংলাদেশ সময়: ১১:২২:২৯   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল-গ্যাসের দাম
শাহজালাল থেকে মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ
বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ