ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।

জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন, সব পক্ষেরই আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণ সম্মান নিশ্চিত করা জরুরি। তবে এই অভিযানে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি, এ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’

গুতেরেস মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপে’ অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানান।

এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৪৪   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ