‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি!
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



‘ডন ৩’ থেকে সরে দাঁড়ালেন বিক্রান্ত ম্যাসি!

বলিউড পাড়ায় সিনেমা গুঞ্জনের মধ্যে জায়গা করে নিয়েছে নির্মাতা ফারহান আখতারের আসন্ন ছবি ‘ডন ৩’। প্রতিদিনই শোনা যাচ্ছে এর নতুন নতুন খবর। কাস্টিং পরিবর্তনের কথাও সামনে আসছে।

সিনেমাটি নিয়ে প্রথমে খবর আসে, রণবীর সিং, কিয়ারা আদভানি এবং এখন বিক্রান্ত ম্যাসি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বিক্রান্তের জায়গায় পরিচালক ভাবছেন অভিনেতা রজত বেদির নাম। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচিত হচ্ছেন।

রজত বেদি গত বছর ২০২৫ সালে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দিয়ে ফিরে এসেছেন। ৫১ বছর বয়সী রজত বেদি এই ভূমিকার জন্য আলোচনায় রয়েছেন যা আগে বিক্রান্ত ম্যাসির জন্য ছিল।

আরও জানা যায়, রজত এবং পরিচালকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৮   ১৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক
সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান বক্তা ভারতের ক্বারী ইয়াসিন আলী
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ