আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



আজ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করেছে।

গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি এলপিজি ১০৮ টাকা ৮৩ পয়সায় বিক্রি হবে।

একই হারে সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত দাম নির্ধারণ করা হয়েছে।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস প্রতি লিটারের দাম ৫৯ টাকা ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৪   ২৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজেদেরই আগুন দিয়ে নিজেরাই প্রতিবাদ করত - মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশ ছাড়ার সময় ডিবি পুলিশের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ