রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাতপরিচয়ে দাফন করা আট জুলাই শহিদদের পরিচয় শনাক্ত -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাতপরিচয়ে দাফন করা আট জুলাই শহিদদের পরিচয় শনাক্ত -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাতপরিচয়ে দাফন করা আট জুলাই শহিদদের পরিচয় শনাক্ত -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাতপরিচয়ে দাফন করা জুলাই গণ-অভ্যুত্থানে ১১৪ শহিদের মরদেহ উত্তোলন করা হয়। তাঁদের মধ্যে থেকে ময়নাতদন্ত এবং সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে আট জন অজ্ঞাতনামা শহিদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি আজ ঢাকায় রায়ের বাজার কবরস্থান প্রাঙ্গণে সিআইডি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাতনামা শহিদদের মরদেহ পরিচয় সনাক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ কঠিন ও সংবেদনশীল কাজটি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। বিশিষ্ট ফরেনসিক বিজ্ঞানী ডঃ মরিস টিডবল-বিনজ বাংলাদেশে এসে সিআইডির ফরেনসিক, ডিএনএ ও মেডিক্যাল ফরেনসিক টিমসমূহকে দুইদিন ব্যাপি কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে UNHCR-এর সহায়তায় ডঃ লুইস ফন্ডিব্রিডারের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রম মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন হয়েছে। কবর থেকে মোট ১১৪টি মৃতদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো সংবেদনশীল কাজ অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, যদিও এখনো কিছু শহীদের পরিচয় উদঘাটন বাকি রয়েছে, এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহিদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।

ফারুক ই আজম বলেন, এই শনাক্তকরণের ফলে শহিদদের পরিবারগুলো অন্ততপক্ষে জানতে পারছেন যে তাঁদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে বা তাঁরা ঠিক কোন স্থানে শায়িত আছেন। যা তাদের এবং জাতির জন্য এক বিরাট মানসিক শান্তির কারণ হবে। তিনি বলেন, এ কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদন্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহিদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হবে।

পরে সনাক্তকৃত শহিদদের কবর তাদের নিকট আত্মীয়দের বুঝিয়ে দেয়া হয় এবং সেখানে একটি গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও উপদেষ্টা শহিদদের স্মরণে কবরস্থানে স্থাপিত নামফলকের উদ্বোধন এবং মোনাজাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, সিআইডি প্রধান মোঃ ছিবগাত উল্লাহ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ সোহেল রানার মা। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৩   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান
বোয়ালমারীতে উপ সহকারী কর্মকর্তা ভূমি (তহশিলদার) ইমরান হোসেনের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ