আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার

আড়াইহাজার উপজেলার বগাদি কালিরহাট বাজারে বাজার ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে বুধবার (৭ জানুয়ারি) বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

অভিযান চলাকালীন অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে নাসের এন্টারপ্রাইজের মালিক হাসনাত মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সড়কে বিশৃঙ্খলা ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় ২ হাজার টাকা করে এবং তিনটি মামলায় ৫ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি, একই আইন অনুযায়ী ৯০ ধারায় আরও ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সর্বমোট ফলাফল হিসেবে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান এলাকায় বাজার ও সড়ক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১১   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি
মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ