তিনটি এতিমখানায় ডিসির কম্বল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিনটি এতিমখানায় ডিসির কম্বল বিতরণ
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



তিনটি এতিমখানায় ডিসির কম্বল বিতরণ

নারায়ণগঞ্জে শীতের তীব্রতা মোকাবেলায় জেলা প্রশাসন মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে তিনটি এতিমখানায় কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রায়হান কবির কম্বল বিতরণের সময় বলেন, “শীতের প্রকোপ এবার অনেক বেশি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি সুবিধা বঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। আজ আমরা এতিমখানার বাচ্চাদের মাঝে কম্বল তুলে দিচ্ছি, যাতে তাদের শীতের জন্য পূর্বপ্রস্তুতি থাকে।”

ফতুল্লার জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা, এবং ভূঁইগড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৭   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ