আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো: শকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো: শকু
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো: শকু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, “আপনারা আমাদের ছেড়ে যাবেন না। আমাদের অফিস সবসময় খোলা থাকে। সরকার আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।”

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “আজ আমরা সাড়ে তিনশো পরিবারের মাঝে সোয়েটার বিতরণ করেছি। শিগগিরই আরেকটি কর্মসূচি রয়েছে, যেখানে কম্বল বিতরণ করা হবে। আমি যতদিন বেঁচে থাকি, আপনাদের সাহায্য ও সহযোগিতা করবো। আমাদের বড় ভাই যারা সামর্থ্যবান, তাদের সহযোগিতায় আমরা এসব কাজ করি।”

শকু তার বক্তব্যে স্থানীয় জনগণকে পাশে নিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫২   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ