আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



আজকের রাশিফল

মেষ: কাউকে ধার দেয়া টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। স্ত্রীর অসুস্থতা চিন্তায় রাখবে। যে কাজে আপনি নিযুক্ত আছেন সেই কাজ গুরুত্বের সাথে সম্পন্ন করুন। পরিবারের মানুষদের ইচ্ছাগুলিকে গুরুত্ব দিন।

বৃষ: অনর্থক ভয় স্বতঃস্ফূর্ত থাকতে দেবে না। অকারণ সন্দেহ সম্পর্কে চিড় ধরাতে পারে। তাই নিজের আদর্শের উপর সৎ থাকুন। সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে। কিছু সামাজিক কাজে অনুদান দিতে পারেন।

মিথুন: অতিরিক্ত খরচ আজ চিন্তার কারণ হবে। আপনার কাজে আপনার সিনিয়ররা সন্তুষ্ট থাকবেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা। আইনি মামলা চললে ভালো খবর শুনতে পারেন আপনি। জনসংযোগ ভালো হবে। অদূর ভবিষ্যতে কাজে লাগবে।

কর্কট: উচ্চ রক্তচাপ আজ মুশকিলে ফেলবে। শরীরের যত্ন নিন। ইতিবাচক মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। শিক্ষার্থীরা তাদের আগে দেওয়া পরীক্ষার থেকে কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় লাভ করতে পারবেন।

সিংহ: অন্যের উপর চাপ সৃষ্টির ফল ভালো হবে না। নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। আজ কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সকলের আগ্রহের কেন্দ্র হয়ে উঠবেন। বিদেশী ব্যবসার ক্ষেত্রে আজ ভালো লাভ পাওয়া যাবে।

কন্যা: দাম্পত্য সম্পর্কের জটিলতা চিন্তা বাড়াবে। সিদ্ধান্তহীনতায় ভুগবেন। আপনার মন অস্থির থাকতে পারে। তাই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মস্থলে বা বাড়িতে কোনও সংস্কার হতে পারে। তার জন্য অর্থের ব্যবস্থা করুন।

তুলা: সন্তানদের থেকে অতিরিক্ত চাহিদা তাদের উপর চাপ তৈরি করবে। এই নিয়ে টানাপড়েন আজ আপনাকে দুশ্চিন্তায় রাখবে। আজ হটাৎ করে প্রেমে পড়তে পারেন। এর ফলে আপনার মেজাজ তরতাজা হয়ে উঠবে। তবে বেশি ঝুঁকি না নেওয়াই ভালো।

বৃশ্চিক: আর্থিক দিক আজ খুব একটা ভালো নয়। তাই বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। ব্যবসার কাজে ক্ষতি হতে পারে আজ। কোনও কাছের মানুষ প্রতারণা করতে পারেন। সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হতে পারেন।

ধনু: কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করবেন। আত্মবিশ্বাস বাড়বে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। সম্পত্তিগত পারিবারিক বিবাদ মিটে যাবে। আপনার অধৈর্য হয়ে ওঠার প্রতিফলন আপনার কাজের মধ্যে দেখা যাবে। পরিবারে বিতর্ক এড়িয়ে চলা উচিত। ব্যবসা ভাগ্য ভালো হবে তাৎক্ষনিক।

মকর: অকারণ আর্থিক ব্যয় থেকে সাবধান। এই সময় কোথাও বিনিয়োগের কথা ভাবতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। অকারণ কেনাকাটা পকেটে চাপ সৃষ্টি করবে। তাই খরচ করার আগে সবদিক বিবেচনা করুন।

কুম্ভ: ভাইবোনদের টাকা দিতে গিয়ে পকেট খালি হতে পারে। তাই আবেগের বশে কিছু সিদ্ধান্ত নেবেন না। বেতন না পাওয়ায় অর্থসংকটে পড়তে পারেন। বন্ধু বা কাছের মানুষদের থেকে ধার নিতে হতে পারে। বাচ্চাদের নিয়ে কিছু সময় কাটবে।

মীন: টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা আজ অস্থির করবে। আজ স্বাস্থ্য ভালো রাখতে শরীরচর্চা করুন। আপনার সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য খরচ করতে হতে পারে। নতুন কোনও যৌথ ব্যবসাতে না জড়ানোই ভালো। প্রবীণদের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১২:১৮:২৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ