সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি :​ জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

​আয়োজক সূত্রে জানা গেছে, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ৪ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৯ জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করেন।

​পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আমিনুল ইসলাম এবং হল সুপার ছিলেন শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক মো. ইসমাইল হোসেন। এ ছাড়া বৃত্তি পরীক্ষার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শান্তিনিকেতন প্রি-ক্যাডেটের পরিচালক মনজুরুল ইসলাম।
​অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হলো- নর্থ সাউথ প্রি-ক্যাডেট একাডেমি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার, শান্তি নিকেতন কিন্ডারগার্টেন স্কুল,
​আদ্রা আর এফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কোচিং সেন্টার, আব্দুল ওয়াদুদ আলী স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং, ​মোনালিসা কিন্ডারগার্টেন স্কুল, সুলতান সেমি ইংলিশ মিডিয়াম স্কুল, ​শহীদ ক্যাডেট একাডেমি,
​এফ এম আইডিয়াল স্কুল, কুমারীয়াবাড়ি কাজীপুর।

​পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আন্নু মিয়া। এ সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য, বিএনপি নেতা বাবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক শাহিনুর ইসলাম, মনজুরুল ইসলাম, রবিউল ইসলাম, শামীম মিয়া, আনোয়ার হোসেন, সুলতান মিয়া, ইসমাইল হোসেন, রকিবুল ইসলাম ও মনির হোসেন উপস্থিত ছিলেন।

​পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, প্রশ্ন ও পরিবেশ বেশ ভালো ছিল। অন্যদিকে অভিভাবকেরা বলেন, শিশুদের পরীক্ষার ভীতি দূর করে সাহসী করে গড়ে তুলতে এবং মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।

​আয়োজকদের মতে, নিয়মিত এমন বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৫২   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জের পরিস্থিতিতে বিকল্প রুটে চলবে জাহানাবাদ এক্সপ্রেস, সুবিধা পাবেন রাজবাড়ী-কুষ্টিয়ার যাত্রীরা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ