মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে - প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব না পেয়ে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে।

উপদেষ্টা আজ ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত ‘Research Methodology for NAPE Faculties and Field Level Researchers’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা ও নেপ অনুষদ সদস্যরা অংশ নেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলা। সে লক্ষ্য অর্জনে গবেষণা হতে হবে শিক্ষা ব্যবস্থার জন্য উন্নয়নমুখী ও সমস্যার সমাধানভিত্তিক। বাস্তব সমস্যার নিরিখে গবেষণার বিষয় নির্বাচন করতে হবে এবং সম্ভাব্য সমাধানের উপায়গুলোর কার্যকর ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।

বাংলাদেশ সময়: ১৭:০০:২৪   ১৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ