অনিক বিশ্বাসের ‘মার্বেল’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনিক বিশ্বাসের ‘মার্বেল’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



অনিক বিশ্বাসের ‘মার্বেল’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’ এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির টাইটেল ঘোষণা করা হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে প্রকাশিত হয়েছে এর ফার্স্ট লুক।

পোস্টারে দেখা গেছে, অভিনেতা ম্যাক দিদার রক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর।

পুরো পোস্টার জুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক এক ভিজ্যুয়াল ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। পোস্টার দেখেই স্পষ্ট, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর এক সিনেমা, যেখানে শক্তিশালী চরিত্র ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনই মূল আকর্ষণ।

নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে তিনি আপাতত মুখ খুলছেন না; তবে খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণার আশ্বাস দিয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মার্বেল’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য-সবকিছুই লিখেছেন অনিক বিশ্বাস নিজে। সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৪৩   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ