জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার সচিব
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার সচিব

জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি আজ ঢাকায় কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক পাঁচটি কোর্স।

সচিব বলেন, জুলাই যোদ্ধাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, তাঁদের রক্তের উপর দাঁড়িয়ে একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি। যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। যেসব জুলাই যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

মাহবুবা ফারজানা বলেন, প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এ কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব। অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০ জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠান শেষে এসময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২১   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ