যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে : নজরুল ইসলাম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে : নজরুল ইসলাম খান
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে : নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যারা ক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করা তাদের দায়িত্ব।’

শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না, তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে বলে প্রত্যাশা রাখি।

রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যেখানে শ্রমজীবী মানুষ দেশের একটি বড় অংশ, তাই যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ।

নজরুল ইসলাম খান বলেন, ইশতেহারে শ্রমিকদের যে দাবি ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, সেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক দলের সহযোগিতা পাবো বলে প্রত্যাশা করছি। জনগণ ও দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি পাওয়ার আনন্দ যেন নিশ্চিত করা হয়, সেই দায়িত্ব আমরা অর্থাৎ রাজনীতিকরা নেব।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৭   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল - চীফ হুইপ
তারুণ্যের উচ্ছ্বাসে বৈশাখের মহোৎসবে আলফাডাঙ্গা আদর্শ কলেজে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান
৪৫ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে লিডসের ঐতিহাসিক জয়
নারী ক্রীড়াবিদদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
সাংস্কৃতিক খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করতে সরকার বদ্ধপরিকর: ডা. জাহিদ
সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ