থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

প্রথম পাতা » আন্তর্জাতিক » থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের বগির উপরে একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিশ্চিত করেছে, ২২ জন মারা গেছেন, এবং ৭৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা এখনও ট্রেনের বগি থেকে মৃতদেহগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রেনের আসন পরিকল্পনা অনুসারে, ট্রেনে ১৯৫ জন যাত্রী এবং কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:১০   ২১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ